Main Menu

অল্পের জন্য বাঁচলেন ড. মোশাররফ, ছাত্রদলকর্মী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদরে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িবহর। এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ঢাকামুখী বাসের ধাক্কায় বিধ্বস্ত হয় তার গাড়ি। এসময় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন মোশাররফ।

জানা যায়, আমিরাবাদ ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে মোশাররফের গাড়িবহরের তিনটি মাইক্রোবাস ও দু’টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দাউদকান্দি পৌর ছাত্রদলকর্মী রায়হান। এ ঘটনায় আরও আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের কিছু হয়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed