ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। শহরের কালিবাড়ি লেন এলাকায় সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৭৫০ পিস ইয়াবা, ৩টি গুলির খোসা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
নিহতরা হলেন- শহরের কৃষ্টপুর এলাকার মামুন মিয়ার ছেলে রনি মিয়া (৩০) এবং বাঁশবাড়ি কলোনির সিরাজ আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আনার (৩৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে শহরের কালিবাড়ি লেন এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে কয়েকজন মাদক বিক্রেতা মাদক ভাগাভাগি করছে এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও রনি ও আনারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed