Main Menu

ময়মনসিংহে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ শহরের গাঙ্গীনাপাড় এলাকায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটটিতে জুতা, কাপড়, প্রসাধনী ও দরজির তিন শতাধিক দোকান আছে।

বৃহস্পতিবার (৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ ও আশপাশের বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

হকার্স মার্কেট দোকান-মালিক সমিতির সভাপতি আব্দুল হক জানান, সকাল ৭টার দিকে তাকে স্থানীয়রা মোবাইলে জানায় যে মার্কেটে আগুন লেগেছে। মার্কেটের ভেতরে থাকা কোনও মালামাল ব্যবসায়ীরা বের করতে পারেনি। প্রায় দেড়শ’টি দোকান আগুনে পুড়ে গেছে। ঈদ উপলক্ষে সেখানে কোটি কোটি টাকার মালামাল ছিল।

Share





Related News

Comments are Closed