চাঁদপুরে নিজ ঘরে মহিলা লীগ নেত্রী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহীন সুলতানা ফেন্সীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ৪ জুন সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নিজ বাসভবনের শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফেন্সী গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন।
এ খুনের ঘটনায় ফেন্সির স্বামী জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। জহিরুল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
নিহত ফেন্সীর ভাই নঈম খান জানান, তার বোনের স্বামী অ্যাডভোকেট জহিরুল ইসলাম পাঁচ বছর আগে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। প্রায় সময়ই জহির তার স্ত্রীকে মারধর করতেন। রাতে জহির পারিবারিক কলহের জের ধরে শাহীনকে হত্যা করেন বলে দাবি করেন নঈম।
ফেন্সীর পরিবার জানায়, সংসারে তার তিন মেয়ে। দুই মেয়ে দেশের বাইরে এবং এক মেয়ে কুমিল্লায় থাকেন।
খবর পেয়ে পুলিশ এসে দেখে শয়ন কক্ষে দরজা খোলা। কক্ষের খাটের সামনে মেঝেতে ফেন্সীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্লাহ ওলি জানান, মাথায় আঘাতের কারণে ফেন্সী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়নাতদন্তের জন্য ফেন্সির লাশ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত রয়েছে তা জানা যাবে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed