জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রকাশ করা হচ্ছে।
সারাদেশের এক হাজার ৭২১টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৭ হাজার ৪০৫ জন পাশ করেছে। গড় পাশের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে পাওয়া যাবে। এছাড়া যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu deg Reg. No লিখে 16222 নম্বরে Send করে ফলাফল পাওয়া যাবে ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed