চট্টগ্রামে বজ্রপাতে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের দুই উপজেলায় বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার পথচারী লাতুন বড়ুয়া (৫৫), সদ্ধীপ উপজেলার জেলে পরীক্ষিত (৩৫) ও বিকাশ (৩৬)। এসময় আরও ২ জেলে আহত হন।
শনিবার (১৯ মে) সকালে বাঁশখালী উপজেলার পৌর এলাকার ২ নং ওয়ার্ডে ও সদ্ধীপ উপজেলার বাংলা বাজার এলাকায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন হীরা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বজ্রপাতে লাতুন বড়ুয়ার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
এদিকে সদ্ধীপ থানার ডিউটি অফিসার এসআই হেলাল খান বলেন, ‘সকালে বাংলা বাজার এলাকায় ৫ জেলে নদীতে মাছ ধরতে যান। এসময় বজ্রপাতে দুজন নিহত হয়। এ ঘটনায় আরও ২ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।’
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed