Main Menu

বিশ্বম্ভরপুরে পরকীয়ার জেরে যুবক খুন

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়নের বাগবের বাজারের পাশে জাবেদ আলী (৩৩) নামের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ মে) বিকেলের দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলী সুলকাবাদ ইউনিয়নের আকতা পাড়া গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকারী রহমত আলীর স্ত্রীর সাথে জাবেদের পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে কিছুদিন যাবৎ জাবেদের সাথে দ্বন্দ্ব তৈরী হয় রহমতের। এরই জের ধরে সোমবার বিকেলে বাগবের বাজার থেকে বাড়ি ফেরার সময় বাজারের অদুরে একা পেয়ে রহমত তাকে প্রথমে রড দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।

ঘাতক রহমত আলী (৩২) সুলকাবাদ ইউনিয়নের বাগবেড় গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, ‘পরকীয়ার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। হত্যাকারী রতমতকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Share





Related News

Comments are Closed