Main Menu

রমজানে গরুর মাংসের দাম ৪৫০টাকা নির্ধারণ

বৈশাখী নিউজ ডেস্ক: এবারের রমজানে গরুর মাংসের দাম প্রতি কেজিতে ২৫ টাকা করে কমবে। গরুর মাংস প্র‌তি কেজি ৪৫০ টাকা, বি‌দেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস ৪২০ টাকা, খা‌সির মাংস ৭২০ ও ভেড়ার মাংস ৬০০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশন (ডিএস‌সি‌সি)।

সোমবার (১৪ মে) ডিএসসিসিতে মাংস ব্যবসায়ী‌দের স‌ঙ্গে মত‌বি‌নিময় শে‌ষে দাম নির্ধার‌ণের এ ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।

যেসকল ব্যবসায়ী নির্ধারিত দাম মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত নেয়ার হুঁশিয়ারি দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, “এর আগে ব্যবসায়ীরা আমাকে আশ্বস্ত করেছে, গত রমজানের তুলনায় এ রমজানে পণ্যের দাম কম থাকবে।

আপনারা মাংসের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখবেন। মাংসের গুণগত মান ঠিক রাখবেন এবং ওজনে কম দিবেন না।”

গতবছর প্র‌তিকেজি দেশী গরুর মাংসের মূল্য ছি‌ল ৪৭৫ টাকা, বি‌দেশী বোল্ডারের দাম ছিল ৪৪০ টাকা, ম‌হিষের মাংসের দাম ছিল ৪৪০ টাকা ও খা‌সির মাংসের দাম ছিল ৭২৫ টাকা।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি‌গে‌ডিয়ার জেনা‌রেল শেখ সালাহউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার ক‌মোডর ‌মো. জা‌হিদ হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, বাংলা‌দেশ মাংস ব্যবসায়ী স‌মি‌তির মহাস‌চিব র‌বিউল আলম প্রমুখ।

Share





Related News

Comments are Closed