Main Menu

শাল্লায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার সকালের ঝড়ের তাণ্ডবে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গাছপালা ও ফসলী জমির ধান এবং পোষা প্রাণীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী প্রতিভুষণ দাস বলেন, মাত্র ১০ মিনিটের ঝড়ে মানুষ ও হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ঝড়ে শাল্লা উপজেলার ঘুংগিয়ারগাঁও এরিয়াবাদ, মুক্তারপুর তাজপুর, চব্বিশা কান্দিগাও, সুলতানপুর, প্রতাপপুর গ্রামে প্রায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ভেঙে পড়েছে ২০টি বিদ্যুতের খুঁটি ও বেশকিছু গাছপালা। এছাড়া ঝড়ের কবলে পড়ে ১৫টি গরু মারা যায়।

তিনি জানান, ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যানদের সঙ্গে সভা করে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সাহায্য সহযোগিতা করা হবে।

এদিকে ঝড়ের পর শাল্লায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শাল্লা উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র সরকার জানান, ভোরে কালবৈশাখী ঝড়ে শাল্লা উপজেলায় কয়েক শতাধিক বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠাচ্ছি।

Share





Related News

Comments are Closed