জেএসসিতে কমছে বিষয় ও নম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার থেকেই বিষয় ও নম্বর কমানোর প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
মঙ্গলবার (৮ মে) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভায় এ প্রস্তাব করা হয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।
সভায় সাতটি বিষয়ে মোট ৬৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়। বর্তমানে চতুর্থ বিষয়সহ ১০টি বিষয়ে মোট ৮৫০ নম্বরের পরীক্ষা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির প্রস্তাবে বলা হয়, জেএসসিতে বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র মিলে ১০০ নম্বরের একটি পরীক্ষা হবে। ইংরেজিতেও দুই পত্র মিলে ১০০ নম্বরের পরীক্ষা হবে।
বর্তমানে এ দুটি বিষয়ে দুই পত্রে মোট নম্বর ১৫০ এবং পরীক্ষা হয় দুটি।
এছাড়া প্রস্তাবনায় আরো বলা হয়, চতুর্থ বিষয়ের পরীক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানেই ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হবে। তবে গণিত, ধর্ম, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা আগের মতো আগের নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আইসিটিতে নম্বর ৫০ ও বাকিগুলোর একেকটির নম্বর ১০০ করে।
এবিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আজ (মঙ্গলবার) বিকেলেই প্রস্তাবটি মন্ত্রণালয়ে যাওয়ার কথা রয়েছে বলাও জানান এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
অবশ্য এর আগেই শিক্ষা বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জেএসসিতে নম্বর ও বিষয় কমছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More
সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানেরRead More



Comments are Closed