Main Menu

গোপালগঞ্জে পিকআপভ্যান উল্টে ৩ শ্রমিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে ধানবোঝাই পিকআপভ্যান উল্টে ধান কাটার তিন শ্রমিক নিহত এবং ৮ জন আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে একটি পিকআপভ্যানে করে বাড়ি ফিরছিলেন।

পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপভ্যান রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মাইনুল ও ময়না নামে দুই শ্রমিকের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কামরুল কাজী মারা যান।

আহত ৮জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

Share





Related News

Comments are Closed