বিএনপি নেতা নোমান আটক
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ।
রোববার (৬মে) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের স্থগিত হওয়া নির্বাচনে প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাড়ি থেকে বেরুনোর সময় তাকে আটক করা হয়।
আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সচিব (পিএস) নুরুল আজিম হীরু বলেন, হাসান সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে স্যারকে পুলিশ তুলে নিয়ে যায়।
সাবেক মন্ত্রী নোমানকে আটকের বিষয়ে টঙ্গী থানায় ফোন করা হলে দায়িত্বরত কর্মকর্তা এএসআই তানিয়া আক্তার বলেন, নোমানসহ ১৩ জনকে থানায় আনা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর ১০ দিন আগে আজ রবিবার একটি রিটকে আমলে নিয়ে নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। এসময় বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনি প্রচারণায় তার বাড়িতে ছিলেন বিএনপির এই নেতা। সেখান থেকে বের হওয়ার সময় আটক হন নোমান।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed