রমজানে বিকেল ৫টা থেকে রাত ১১টা সিএনজি স্টেশন বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক : বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে এবার রমজান মাসে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে চলতি গ্রীষ্ম মৌসুম ও আসন্ন রমজান মাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে তিনি এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, আপনারা পরিমিত আলোকসজ্জা করবেন। এ নিয়ে আমাদের অতটা আপত্তি নেই। কেননা এখন বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন রয়েছে। এ মাসে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।
সভায় নেওয়া অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- রমজানে দোকানপাট-বিপণিবিতান খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধিবিধান অনুসরণ; পিক আওয়ারে রি-রেলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইস্ত্রির দোকানসহ বেশি বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জাম বন্ধ রাখা; সুপার মার্কেট, পেট্রলপাম্প, সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহার বন্ধ রাখা; ইফতার ও সেহরির সময় শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির ব্যবহার সীমিত রাখা এবং ইফতার, তারাবি ও সেহরির সময় লোডশেডিং না করা।
সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউস, পেট্রো বাংলার চেয়ারম্যান আবুল মানসুর মো. ফয়জুল্লাহ, ডেস্কো, ডিপিডিসি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, বিতরণকারী সংস্থা, পেট্রো বাংলা, এফবিসিসিআই ও দোকান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed