Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বজ্রপাতে লিটন মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে ধানক্ষেত ধান দেখতে গেলে হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, থানায় খবর দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed