ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহের ফুলপুরে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) দুই সদস্য।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ফুলপুর থানার শাহপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহবুব আলম বলেন, শুক্রবার মধ্যরাতে ফুলপুর উপজেলার শাহাপাড়া এলাকায় গোপনে খবর পেয়ে আসামি ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়।
পরে আহত ব্যক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed