তাহিরপুরে বিদ্যুতের খুটির চাঁপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে পল্লী বিদ্যুতের খুটির চাঁপায় পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া (২২) গাইবান্দা জেলার কুনারপাড়া উপজেলার উছমানপাড়া গ্রামের হাসিবুর রহমানের পুত্র।
জানা যায়, জামালপুর জেলার জনৈক ঠিকাদার কামাল হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের নতুন লাইন স্থাপনে কাজ করছেন। শুক্রবার সকাল ৯টায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বারুঙ্কা গ্রামের পল্লী বিদ্যুৎ লাইন নির্মান কাজের খুটি পার্শ্ববর্তী রক্তি নদী থেকে গ্রামে উঠানোর সময় খুটির চাপায় ঘটনাস্থলেই রুবেল মিয়া প্রাণ হারায় বলে জানান নিহতের সহকর্মী একই উপজেলার বালুয়া গ্রামের বাসিন্দা মোঃ রায়হান।
বারুঙ্কা গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, রক্তি নদী থেকে খুটি উঠানোর সময় খুটির চাপায় শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে।
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার অকিল কুমার সাহা বলেন, পল্লী বিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে ঠিকাদারি প্রতিষ্টানের এক নির্মান শ্রমিক খুটির চাপায় মারা গেছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed