Main Menu

মির্জা ফখরুলের মা আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়।
মির্জা ফখরুলের মা ফাতিমা আমিন বার্ধ্যক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মেয়র আরিফের শোক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন (৮৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিঠির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার গনমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় তিনি মরহুমা ফাতিমা আমিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed