শাহজালাল (রহ.) দরগাহর পথে খালেদা জিয়া
বৈশাখী নিউজ ২৪ ডটকম : হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য দরগাহের উদ্দেশ্যে সিলেট সার্কিট হাউস ছেড়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার গাড়ী বহর সার্কিট হাউস থেকে বের হয়। সেখান থেকে তিনি শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের জন্য রওয়ানা হবেন।
এর আগে বিকেল সোয়া ৪টায় সিলেট সার্কিট হাউজে প্রবেশ করে খালেদা জিয়ার গাড়িবহর। এর আগে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে সকাল ৯টা ১৬ মিনিটে রওনা দেন। যাত্রাপথে কোথাও বিরতি নেয়নি চেয়ারপারসনের গাড়িবহর।
মাজার জিয়ারত শেষে আবার সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed