Main Menu

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পদত্যাগ

বৈশাখী নিউজ ডেস্ক: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা পদত্যাগ করেছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়ার পরইপরই পদত্যাগের ঘোষণা দিয়ে বঙ্গভবনে চিঠি পাঠান ওয়াহাব মিঞা।

আপিল বিভাগে কর্মে প্রবীণ এই বিচারপতির এখনা অবসর নেয়ার সময় হয়নি। চলতি বছরের ১০ নভেম্বর আবদুল ওয়াহ্হাব মিঞার অবসরে যাওয়ার কথা ছিল। এর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার দুপুরে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার তিনি ২২ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ছুটিতে যাওয়া এবং পরবর্তীতে পদত্যাগের পর ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Share





Related News

Comments are Closed