জাতীয় নিরাপদ খাদ্য দিবসে সিলেটে র্যালি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে সিলেটে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সভাকক্ষে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নঈম মোহাম্মদ সফিউল আলমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার।
সভায় বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মোঃ রফিকুল ইসলাম, সৈয়দ মোঃ আমিনুর রহমান, সিলেট সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, সাংবাদিক আফতাব চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু মোঃ শাহেদুল ইসলাম, এডিএম মোঃ আবদুল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোঃ আবদুল ওয়াহাব, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ।
উপস্থিত ছিলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আবদুল লতিফ, ফেঞ্চুগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) মোঃ আতিকুল মামুন, মৎস্য কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জামাল আহমদ, দক্ষিন সুরমার সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ ছমির উদ্দিন, সহকারি প্রকৌশলী রতন লাল সাহা, জেলা কৃষকলীগের সভাপতি শাহ মোঃ নিজাম উদ্দিন, সহকারি কমিশনার মোঃ আশরাফুল হক, খৃষ্ঠকার হিমেল বিছিলসহ সিলেট জেলা খাদ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed