Main Menu

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজারে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত লায়েক মিয়া (২৫) মোগলাবাজার থানার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, মোগলাবাজার এলাকায় বালুভর্তি একটি ট্রাক একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই এক আরোহীর মুত্যু হয়। অপর জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed