Main Menu

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদই আ.লীগের প্রার্থী

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দলের প্রার্থী মনোনীত করেছে আওয়ামী লীগ। ১৮ ফেব্রয়ারি এই নির্বাচন হবে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার (৩১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সভায় সর্বসম্মতভাবে মো. আবদুল হামিদকেই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নাম প্রস্তাব করলে দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ তা সমর্থন করেন। জাতির বৃহত্তর স্বার্থে এ বিষয়ে সকলে একমত হন।’

গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ১৮ ফেব্রæয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রæয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
নির্বাচনী তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, ‘সম্প্রতি দু’জন সংসদ সদস্য মারা যাওয়ায় ৩৫০ আসনের সংসদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৩৪৮ জন। বিদ্যমান সদস্য সংখ্যা দিয়েই জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবে।’

বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

Share





Related News

Comments are Closed