Main Menu

বিএনপি নেতা হেলাল ‘আটক’

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার রাত পৌনে ৮টায় সাদা পোশাকধারী পুলিশের একটি টিম তাকে তুলে নিয়ে যায় বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, ‘মগবাজার ওয়ার‌লেসের বাসা থেকে পুলিশ আজিজুল বারী হেলালকে তুলে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে বেগম জিয়া আদালত থেকে বাসায় ফেরার সময় রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে কদম ফোয়ারার মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় পুলিশের প্রিজন ভ্যান ভেঙে আগেই আটক করা বিএনপির দুই নেতাকে ছাড়িয়ে নেয়ার নেয়া হয়। এতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠে রাজনীতির মাঠ।

ওইদিন রাতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং আরেক স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ও বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে দলটির ৭১ নেতাকর্মীকে আটক করে আইনশঙ্খলা বাহিনী।

Share





Related News

Comments are Closed