গাজীপুরে পিকআপ উল্টে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের সাথে ধাক্কা লেগে পিকআপের ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই মুরগি ব্যবসায়ী।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- আব্দুল হালিম (৪০) ও জামাল উদ্দিন (৩৫)।
মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, ভোরে ময়মনসিংহগামী মুরগীবাহী একটি পিকআপ শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাইলফলকের সাথে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন ব্যবসায়ী নিহত হন। এসময় আহত হন আরও দুই ব্যবসায়ী।
আহত গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়াকে (১৮) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ঢাকার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতেRead More
ঢাকার মিরপুরে যাত্রীবাহী দুই বাসে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে খুব প্রায় একই সময়ে (মিনিটের ব্যবধানে) দুইটি যাত্রীবাহী বাসে আগুন লাগারRead More



Comments are Closed