ঘরে বসেই মিলবে সঞ্চয়পত্র ফরম
বৈশাখী নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের ফরম নিতে এখন থেকে আর ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের সামনে লাইন দিতে হবে না। বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এই সেবা নেয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এরই মধ্যে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সঞ্চয়পত্র ক্রয় ফরম ডাউনলোড করে এই সেবা নেয়া যাবে। সেবা গ্রহীতা বা জনসাধারণকে ওই ফরম ব্যবহার করার জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে।
এর ফলে এখন থেকে সব ধরনের সঞ্চয়পত্রের ফরম বাংলাদেশ ব্যাংক (www.bb.org.bd) এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের (www.nationalsavings.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। গ্রাহক বা ক্রেতারা তা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
গ্রাহকদের সুবিধার জন্য ওই দুটি ওয়েব লিংক সব তফসিলি ব্যাংকের ওয়েবসাইটে যুক্ত করে নিতে অথবা নিজস্ব ওয়েবসাইটে ফরম আপলোড করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
Related News
দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিRead More
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬Read More



Comments are Closed