রাষ্ট্রপতি পদে নির্বাচন ১৮ ফেব্রুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুয়ায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৮ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আগারগাঁয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলেনে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এসময় চার কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি কেএম নূরুল হুদা বলেন, ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে। সংবিধান অনুয়ায়ী ২৪ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তাই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হল।
তিনি বলেন, তফসিল অনুয়ায়ী, মনোনয়ননপত্র দাখিলের শেষ সময় ৫ ফেব্রুয়ারি। মনোনয়ননপত্র যাচাই বাচাই ৭ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১০ ফেব্রুয়ারি। আর ভোট গ্রহণ হবে ১৮ ফেব্রুয়ারি। জাতীয় সংসদের সংসদ কক্ষে দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোট গ্রহণ হবে।
এর আগে বুধবার (২৪ জানুয়ারি) বিকালে সংসদ সচিবালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে তফসিল ঘোষণা।
গত মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের স্পিকারের কাছে ভোটার তালিকা চেয়ে চিঠি দেয়া হয়। কমিশনের পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
জানা গেছে, ২৪ জানুয়ারি থেকে ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার বৈঠকে বসে ইসি।
২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেয়া বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ চলতি বছরের ২৩ এপ্রিল শেষ হবে। রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। একাধিক প্রার্থী থাকলে ভোট হবে।
সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে ওই পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed