বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ২ মুসল্লির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা মুসল্লিদের মধ্যে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে ও গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে তাদের দু’জনের মৃত্যু হয়।
টঙ্গী সরকারি হাসপাতাল কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক চিত্ত রঞ্জন দাস জানান, শনিবার (২০ জানুয়ারি) সকালে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মো. শহীদুল ইসলাম (৫৬) নামে এক মুসল্লি মারা যান। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা। এছাড়া শুক্রবার রাতে মোবারক হোসেন মোহর (৬৫) নামে এক মুসল্লি মারা যান। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলা এলাকায়।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed