এনআইডি হারিয়ে গেলে জিডি লাগবে না
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে সেটি ফের তুলতে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। নির্বাচন কমিশন (ইসি) এমন সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবর্তন ডটকমকে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।
তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি কমানোর জন্য হারানো এনআইডি তুলতে জিডি না করে যেনো তা উঠানো যায় বিষয়টি আমি গত কমিশন মিটিংয়ে উপস্থাপন করেছিলাম। কমিশন এতে সম্মতি দিয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র হারানো এনআইডি কার্ড তোলার জন্য নির্ধারিত ফি জমা দিলেই হবে।
মাঠপর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি ইতোমধ্যে ফাইলে স্বাক্ষর করেছি মাঠপর্যায়ে পাঠানোর জন্য।
এনআইডি হারিয়ে গেলে জিডি করতে গিয়ে নাগরিকেরা অনেক সময়েই ভোগান্তির মধ্যে পড়েন। নাগরিকদের ভোগান্তি কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
ইসির তথ্য অনুযায়ী, দেশের ১০ কোটির উপরে ভোটারের মধ্যে ৯ কোটির হাতে লেমিনেটেড এনআইডি রয়েছে। এর আগে এনআইডি সংক্রান্ত সকল সেবা ফ্রি দেয়া হলেও ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ফি নেওয়া শুরু করে কমিশন।
বর্তমানে হারানো কার্ড তুলতে প্রথমবার সাধারণভাবে ২০০ টাকা এবং জরুরির ক্ষেত্রে ৩০০ টাকা ফি নির্ধারিত আছে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed