অবশেষে গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক : নারীদের অশ্লীল ভিডিও ছড়িয়ে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ।
তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় তাকে আটক করা হয়।
এ প্রসঙ্গে ভেদরগঞ্জ থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সজল পাল বলেন, ‘সিনিয়র সহকারী পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোসাইরহাট থেকে আরিফকে গ্রেফতার করে। আরিফ এতদিন চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকায় পালিয়ে ছিল। আজ চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে শরীয়তপুর আসার পথে বিকাল সাড়ে ৪টার দিকে গোসাইরহাট উপজেলার ট্রলারঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।’
উল্লেখ্য, ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আরিফ হাওলাদার গোপনে ছয় নারীর আপত্তিকর ছবি ভিডিও করে এবং ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করে। এসব ধর্ষণের চিত্রও গোপনে ভিডিও করে রাখে। লোকলজ্জার ভয়ে ঘটনার শিকার নারীরা এসব কথা কাউকে না বললেও সম্প্রতি ওই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১১ নভেম্বর সন্ধ্যায় ঘটনার শিকার ভুক্তভোগী এক গৃহবধূ ভেদরগঞ্জ থানায় আরিফের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে ছাত্রলীগ নেতা আরিফ পলাতক ছিল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed