প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিশ পাঠিয়েছে বিএনপি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ৭ ডিসেম্বর গণভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এ আইনি নোটিশ পাঠানো হয়।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতি জিয়া পরিবার নিয়ে প্রধানমন্ত্রী যেসব অভিযোগ উত্থাপন করেছেন এসব অভিযোগ প্রমাণ করতে না পারলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেছিলাম। কিন্তু দু:খজনকভাবে তারা মুখে নানা কথা বললেও অভিযোগ প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তাই আমরা আমাদের অঙ্গীকার অনুযায়ী খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছি।
সুপ্রীম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উকিল নোটিশে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তা ৩০ দিনের মধ্যে সব জাতীয় দৈনিকের প্রথম পাতায়, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে প্রচার করতে বলা হয়েছে।
অন্যথায় বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে উল্লেখ করেন খালেদা জিয়ার আইনজীবী।
Related News
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More
বিদ্যুৎ নিয়ে সব জেলা পরিষদকে সরকারের নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রতিটি জেলা পরিষদের নিজস্ব স্থাপনায় আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ছাদভিত্তিকRead More



Comments are Closed