Main Menu

বিশ্বনাথে ইলিয়াসের সন্ধান দাবিতে বিএনপির আলোচনা সভা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলী দীর্ঘদিন দরে নিখোঁজ রয়েছেন। সরকার আজও তার সন্ধান দিতে পারেনি। অবিলম্ভে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরে দিতে হবে। অন্যতায় ইলিয়াস সন্ধান আন্দোলন আরও বেগবান করা হবে। আগামী জাতীয় নির্বাচনে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনাকে বিজয়ী করে সংসদে প্রেরণ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব।
রোববার বিকেলে বিশ্বনাথ বিএনপির দলীয় কার্যালয়ে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথ বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গবিন্দ মালাকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার সারোয়ার হোসেন চেরাগ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, বিএনপি নেতা শাহিন মিয়া, যুবদল নেতা আবদুর রব সরকার, মঈনুল, আইন উদ্দিন, মাসুদ আহমদ সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য তারেক আহমদ খজির, ছাত্রদল নেতা সাহেদ আহমদ, টিটু মিয়া, আরশ আলী, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা জেবি এস মিজান, নাঈম, জয় দেবনাথ, এমদাদ, সেবুল, জুনেদ, মামুন, সোহাগ, শাওন, ফরহাদ, কাহার, ফয়ছল, রুবেল, ইমলাক প্রমুখ।

Share





Related News

Comments are Closed