আব্দুল বাসিত বরকতপুরীর জানাজায় মানুষের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-এর দীর্ঘদিনের মহাসচিব, হেফাজতে ইসলাম সিলেট মহানগরীর সভাপতি, হযরত শাহজালাল দরগাহ মাদরাসার সাবেক মুহাদ্দিস, সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিন্দা প্রবীণ আলেম মাওলানা আবদুল বাসিত বরকতপুরী শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র, ভক্ত ও শুভাকাঙ্খী রেখে গেছেন। প্রবীণ এই আলেম মৃত্যুতে সিলেট বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর শুনে শনিবার রাতেই তাঁকে এক নজর দেখতে নগরীর উপশহরস্থ বাসভবনে ছুটে যান আলেম-উলামাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ রবিবার বেলা আড়াইটায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে বরকতপুরীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মানুষের ঢল নামে। আলিয়া মাদরাসা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রায় অর্ধলক্ষাধিক মানুষ জানাযায় অংশগ্রহণ করেন। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের ২য় ছেলে মাওলানা উনাইন আহমদ। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা শুরু পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-এর ভারপ্রাপ্ত সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরে মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছির, হযরত শাহজালাল দরগাহ মাদরাসার মুহাতামিম মুফতী আবুল কালাম জাকারিয়া, সিলেট জেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, সোবহানীঘাট মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল আমকুনী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও জামিয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, বাংলাদেশে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মখলিছুর রহমান কিয়ামপুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশফাক আহমদ, জামিয়া তোয়াক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মহানগর হেফাজাতের সাধারণ সম্পাদক ও ধনকান্দি মাদরাসা মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, রামধা মাদরাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, আযাদ দ্বীনে এদারা বোর্ডের রচনা ও প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক, মুফতী এনামুলক হক- ঢাকা, ফয়জুল্লাহ আশরাফ, ড. ফুরকান উল্লাহ খলিল, মরহুমের বড় জামাতা হাফিজ সালেহ আহমদ, মামতো ভাই হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষে ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
জানাযায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়ত, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, ছাত্র ও সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে আব্দুল বাসিত বরকতপুরীকে সিলেট নগরীর উপশহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
সিলেট জামায়াতের শোক;
শীর্ষস্থানীয় আলেমে দ্বীন প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা আব্দুল বাছিত বরকতপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। রবিবার এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিনের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জেলা দক্ষিনের সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ ও জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন বলেন- প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল বাছিত বরকতপুরীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ পাক রাব্বুল আল-আমীন তাঁর দ্বীনের মেহমানকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের শোক;
দেশবরন্যে আলেমে দ্বীন, প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা আব্দুল বাছিত বরকতপুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন আনজুমানে খেদমতে কুরআন নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। রবিবার এক শোক বার্তায় আনজুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হক ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ বলেন- প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আব্দুল বাছিত বরকতপুরী ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।
দিলওয়ার হোসাইনের শোক;
সিলেটের আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট -৩ আসনের ২০ দলের মনোনয়ন প্রত্যাশী ও খেলাফত মজলিস সিলেট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন। তিনি এক শোক বার্তায় জানান, আমরা সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমকে হারালাম । এ ক্ষতি সহজে পূরন হবার নয়। মাওলানা বরকতপুরীর সারা জীবন ইসলামের খেদমত করে গেছেন। আল্লাহ পাক যেন তার এই কাজকে কবুল করেন। তিনি শোক বার্তায় তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মুনতাসির আলীর শোক;
সিলেটের আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তা’লিম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আব্দুল বাসিত বরকতপুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট -২ আসনের ২০ দলের মনোনয়ন প্রত্যাশী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি এক শোক বার্তায় জানান, আমরা সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমকে হারালাম । এ ক্ষতি সহজে পূরন হবার নয়। মাওলানা বরকতপুরীর সারা জীবন ইসলামের খেদমত করে গেছেন। আল্লাহ পাক যেন তার এই কাজকে কবুল করেন। তিনি শোক বার্তায় তার শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed