ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন ফেব্রুয়ারীতে
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী বছর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচন হবে। একই সঙ্গে ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া ১৮টি ও সংরক্ষিত ৬টি ওয়ার্ডে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া সমান সংখ্যক ওয়ার্ডে নির্বাচন হবে।
রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘কমিশন সভায় এ নির্বাচন নিয়ে পর্যালোচনা হয়েছে। কমিশন মনে করছে এ নির্বাচন অনুষ্ঠানে কোনও আইনি জটিলতা নেই। যার কারণে কমিশন এ নির্বাচন অনুষ্ঠানের তফসিলের নির্দশনা দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যেহেতু একটিপদে উপ নির্বাচন এবং কাউন্সিলর নির্বাচনটি পৃথক দুটি সিটি করপোরেশনের, এ কারণে পৃথক তিনটি তফসিল দেওয়া হবে। তবে ভোটগ্রহণ একই দিনে হবে।’ এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘জানুয়ারিতে যারা নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন তারা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে নতুন ভোটারদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।’
নির্বাচন নিয়ে কোনও আইনি জটিলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি কোনও আইনি জটিলতা থাকতো তাহলে কমিশন এ নির্বাচনের সিদ্ধান্ত নিতো না। তবে যদি আইনের বিষয়ে কোনও প্রশ্ন আসে তবে সেটা কমিশনে উপস্থাপন করা হবে।’
সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মেয়াদের প্রশ্নের জবাবে হেলাল উদ্দীন বলেন, সাধারণ ওয়ার্ডে যারা নির্বাচিত হবে তাদের মেয়াদ চলমান সিটি করপোরেশনের মেয়াদের সঙ্গে শেষ হয়ে যাবে। উপ নির্বাচনে মেয়রের যে মেয়াদ হবে সাধারণ নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরের মেয়াদ একই সমান সবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed