Main Menu

ফ্রান্স দূতাবাসে বিজয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

এনায়েত হোসেন সোহেল, প্যারিস, ফ্রান্স থেকে : যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে ৪৬তম মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে ১৬ই ডিসেম্ভর শনিবার এ দিবসটি পালিত হয়।

লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন দলের রাজনৈতিক , সামাজিক, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিরা । এ সময় পুরো দূতাবাস চত্বর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।
স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এ সময় দূতাবাস কর্মকর্তা ও বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তা ও অনুষ্ঠানে আগত প্রবাসীরা।

অনুষ্ঠানের শুরুতেই ওলামা পরিষদ ফ্রান্সের সভাপতি হাফিজ মাওলানা ওয়াহিদুর রহমান মহান মুক্তিযোদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্ত্বার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া করেন।

পরে অনুষ্ঠানে একে একে পড়ে শুনানো হয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। রাষ্ট্রপতির বাণী পাঠ করে শুনান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর ফিরোজ উদ্দিন।পররাষ্ট্রমন্ত্রীর বানী পাঠ করেন সেক্রেটারি আনিশা রহমান।

মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় এ সময় অংশগ্রহণ করেন, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজির আহমদ সেলিম, সাধারণ সম্পাদক মহসিন খান লিটন, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা এনামুল হক, সিনিয়র সহসভাপতি এমএ কাশেম, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক সিনিয়র সহ সভাপতি ওয়াহিদ ভার তাহের, উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু , সালেহ আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জামিল মিয়া ,ইউরোপ আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকি, মুক্তিযোদ্ধা নাসির চৌধুরী,সাংবাদিক আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা শুভ্রত শুভ , শাজাহান শারু, আমিন খান হাজারী, স্বরলিপির সভাপতি নজরুল হোসেন চৌধুরী,সিলেট শাহ্জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ও ফয়সল উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান, অধ্যাপক অপু আলম, কামাল আহমদ, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল তায়েফ, সাইদুর ইসলাম সাঈদ, জুবায়ের আহমদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ফাস্ট সেক্রেটারি ফারজানা আহমদ চৌধুরী। পরে দূতাবাস প্রাঙ্গনে অতিথিদের আপ্যায়ন করা হয়।

Share





Related News

Comments are Closed