শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
সারোয়ার জাহান সাগর,গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র্যালীসহ কারে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতি বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. এমনজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক মনসুরমুসা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান করম নেওয়াজ, ফলিত গণিত বিভাগের প্রধান ড. আব্দুসছালাম, পদার্থ ও রসায়ন বিভাগের প্রধান ড. এম. ফজলুল হক সহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed