বিদেশ থেকে আনা যাবে ৮ মোবাইল
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী জানুয়ারি থেকে ব্যক্তিগত ও অবাণিজ্যিক ব্যবহারের জন্য বিদেশ থেকে ফেরার সময় একজন ব্যক্তি এখন থেকে সর্বোচ্চ আটটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। এর আগে এই সংখ্যা ছিল পাঁচটি।
আটটি ফোনের মধ্যে দুটি ফোন আনা যাবে বিনা শুল্কে। আর বাকি ছয়টি ফোনের জন্য নির্ধারিত হারে শুল্ক দিতে হবে।
গত ১২ ডিসেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ঢাকা কাস্টম হাউস কমিশনারকে পাঠানো চিঠিতে এ কথা জানানো হয়।
আটটির বেশি হ্যান্ডসেট আমদানির ক্ষেত্রে আমদানির তারিখ থেকে এক বছরের মধ্যে ‘ভেন্ডর এনলিস্টমেন্ট’ সার্টিফিকেট নিতে হবে বলে ওই চিঠিতে বলা হযেছে।
মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) হিসেবে ২০১৬ সালে দেশে বৈধপথে তিন কোটির বেশি মোবাইল ফোন সেট আমদানি হয়েছে। এর মধ্যে স্মার্টফোনের সংখ্যা ছিল ৮২ লাখ, বাকিটা বেসিক বা ফিচার ফোন।
আমদানি হওয়া এসব ফোনের বাজারমূল্য ছিল আট হাজার কোটি টাকা, যার মধ্যে স্মার্টফোনের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।
Related News
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাজারে মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।Read More
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশেRead More



Comments are Closed