সুরমার ভাঙ্গনে বিলিন হচ্ছে পিরপুর গ্রাম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের পীরপুর গ্রামের শতাধিক পরিবারের বাড়িঘর সুরমা নদীর ভাঙ্গনের কবলে নিশ্চিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে উক্ত গ্রামের ধন মিয়া ও মাসুক মিয়া, শানুরী বেগম, আমিন উদ্দিন, আব্দুস সালাম, সাবুল উদ্দিন, জুনেদ আহমদ, মকবুল হোসেন, আকতার হোসেন, ফারুক আহমদ, মামুক আহমদ, মাশুক আহমদের বাড়িঘরসহ নদী ঘাটের সিঁড়ি ভাঙ্গনের মুখে পতিত হয়ে তলিয়ে গেছে সুরমা নদীতে।
এদিকে ১নং ওয়ার্ডের চরুগাঁও সহ আরো কিছু অংশ পানি কমার সাথে সাথে ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গন অব্যাহত থাকলে পীরপুর ও গৌরীপুরের শত-শত পরিবারের বাড়ী-ঘর নদী গর্ভে বিলিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সুরমা নদীর ভাঙ্গনের খবর পেয়ে ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস শহীদ, উপজেলা চেয়ারম্যানের কাছে খবর পেয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শণ করেছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পরিদর্শনকালে সকলেই এলাকার ক্ষতিগ্রস্থ জনগণকে শান্তনা দিয়ে বলেন, যত দ্রæত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এর সাথে তারা নদীপারে বসবাসকারী পরিবারগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেন। কিন্তু উল্লেখিত ব্যক্তিরা পরিদর্শনের প্রায় সপ্তাহ চলে গেলেও নেওয়া হয়নি প্রয়োজনীয় প্রদক্ষেপ। ফলে প্রতিদিনই নদী গর্ভে বিলিন হচ্ছে এলাকার নতুন-নতুন বসত বাড়ি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এবার অর্থমন্ত্রী সিলেট সফরে আসলে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করতে পারেন।
পীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল রিপন জানান, দীর্ঘদিন থেকে পিরগ্রামের অর্ধেক বসতি নদীর করাল গ্রাসে বিলিন হয়ে গেলেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ার ফলে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ভাঙ্গনের মাত্রা।
২নং ওয়ার্ডের মেম্বার এনাম হোসেন, বলেন শিঘ্রই নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে পীরপুর গ্রাম সুরমার কবলে বিলিন হয়ে যাবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed