মাবরুকা ঐশী’র মাগফেরাত কামনায় গণ’বিতে দোয়া মাহফিল
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের (২য় সেমি) শিক্ষার্থী চৌধুরী মাবরুকা ঐশী’র অকাল মৃত্যুতে শোক-সন্তপ্ত ফার্মেসি বিভাগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ১৩ ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ টায় ফার্মেসি বিভাগের ২১০ নং কক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে সকল শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডঃ মেসবাহ উদ্দিন আহমেদ, বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডঃ গোলাম মোহাম্মদ সহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা।
গত ১০ ডিসেম্বর (রবিবার) মাবরুকা ঐশী সাভারের নামাগেন্ডা এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ডঃ গোলাম মোহাম্মদ সকলের উদ্দেশ্যে বলেনঃ ঐশী খুব মেধাবী ও শান্তশিষ্ট মেয়ে ছিল কিন্তু হয়ত মেয়েটি অনেক ডিপ্রেসড ছিল যেকারণে এমন সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে আত্মহত্যার ধর্মীয় খারাপ দিকগুলো তুলে ধরেন। এবং সকলকে এই জঘন্য অপরাধ হতে দূরে থাকার পরামর্শ দেন।
এখন পর্যন্ত আত্মহত্যা’র কোন নির্দিষ্ট কারণ খুজে পায়নি তদন্তের দায়িত্বে থাকা সাভার মডেল থানা-পুলিশ।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed