Main Menu

শাবির সাথে ইউয়ান ঝে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

শাবি প্রতিনিধি : যৌথভাবে গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে তাইওয়ানের ইউয়ান ঝে বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে ইশফাকুল হোসেন জানান, বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস এবং তাইওয়ানের পক্ষে অধ্যাপক চিং-পু-চেন চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী উভয় বিশ্ববিদ্যালয় নিজেদের মধ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিনিময় করবে।

এসময় উপস্থিত ছিলেন- কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, এপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, কেমিকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সালমা আক্তার, ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, ইউয়ান ঝে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক শিউ চাউন হার, সহযোগী অধ্যাপক চেং-চি-শু, রেজিস্ট্রার (শাবিপ্রবি) মোহম্মদ ইশফাকুল হোসেন, বাংলাদেশ স্টুডেন্ট রিক্রুটমেন্ট এর প্রজেক্ট ম্যানেজার ড. অভিজিৎ কৃষ্ণ অধিকারী প্রমুখ।

Share





Related News

Comments are Closed