শাবি’র সিন্ডিকেট নির্বাচন ২১ ডিসেম্বর
শাবি প্রতিনিধি: দীর্ঘ পাঁচবছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন আগামী ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এর আগে সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ২১ ডিসেম্বর সকাল দশটায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১২ সালের এপ্রিলের পর এবারই সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসে শিক্ষকদের তিনটি প্যানেল বিরাজমান থাকায় সিন্ডিকেটে নিজেদের অবস্থান নিশ্চিত করতে এরই মাঝে দৌড়-ঝাপ শুরু করেছেন প্যানেলের সিনিয়র শিক্ষকরা। প্যানেলগুলো হলো আওয়ামী পন্থী মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ ও বিএনপি-জামায়াতপন্থী মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ। দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সাবেক ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া সিন্ডিকেটে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে নির্বাচন দেয়নি বলে জানান পদপ্রত্যাশী বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক। এবছর ভিসি পরিবর্তিত হয়ে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যোগদানের চারমাসের মধ্যেই সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৭ ডিসেম্বর বৃহস্পতিবার। একই দিন বিকেলে মনোনয়ন পত্র বাছাই করে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ওই দিনই চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা জানান তিনি। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ২৪(১)(ঘ) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যপদে শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত দুই জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যাদের মধ্যে একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক এবং ২৬(১)(ঝ) ধারা অনুসারে একাডেমিক কাউন্সিলের সদস্য পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক নির্বাচিত ডিসিপ্লিনের প্রধান নন বিশ্ববিদ্যালয়ের এমন দুইজন সহযোগী অধ্যাপক এবং দুইজন সহকারী অধ্যাপক হবেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed