আজ থেকে আয়কর সপ্তাহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতিবছরের মতো এবছরও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে সারা দেশের বিভিন্ন কর অঞ্চলে শুরু হয়েছে ‘আয়কর সপ্তাহ-২০১৭’।
আজ শুক্রবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে আয়কর সপ্তাহের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান।
কর অঞ্চল-৪ এর আয়োজনে আয়কর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে মোজাম্মেল হক খান বলেন, ‘বাংলাদেশে কর ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এটি উন্নয়নের অনেক কিছুর নির্দেশক। উন্নয়নের সাথে কর ব্যবস্থাপনার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।’
কর অঞ্চল-৪’র কর কমিশনার রাধে শ্যাম রায় জানান, দ্বিতীয়বারের মত শুরু আয়কর সপ্তাহে ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
এবার ১৯ লাখ করদাতা তাদের রিটার্ন দাখিল করবেন বলে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এর আগে, ১ থেকে ৭ নভেম্বর দেশব্যাপী আয়কর মেলা ও ১২ থেকে ২৩ নভেম্বর ‘বিকেন্দ্রীকৃত আয়কর মেলার’ মাধ্যমে করদাতাদের রিটার্ন জমা নেওয়া হয়।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed