ছাতকের জঙ্গি সামাদ কলকাতায় গ্রেফতার
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের আরেক শীর্ষ জঙ্গিসহ ৩জনকে কলকাতা স্টেশনে গ্রেফতার করা হয়েছে। ২১ নভেম্বর সেদেশের এসটিএফ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। তারা আল-কায়দা জঙ্গি, ফাঁস সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশের দু’জনের মধ্যে সুনামগঞ্জের ছাতকের দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের মো. কলমদর আলীর পুত্র আব্দুস সামাদ ওরফে সামসেদ, রিয়াজুল ও মনোতোষ দে নামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক বাসিন্দা। এদের কাছ থেকে আল কায়দা সংক্রান্ত বই ও লিফলেট, বিস্ফোরক তৈরির বই, ল্যাপটপ, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্ধ করা হয়। আব্দুস সামাদ ওরফে সামসেদ ও রিয়াজুল এদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানা গেছে। এবিটির সঙ্গে যোগ রয়েছে আল কায়দার। তার পিতা কলমদর আলী এব্যাপারে থানায় কোন জিডি করেননি দাবি করে বলেন, তার পুত্র গত দু’বছর থেকে বাড়ি থেকে নিখোঁজ হয়।
দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া জানান, সামাদের সন্দেহজনক গতিবিধির বিষয়টি থানার সাবেক ওসি আশেক সুজা মামুনকে অবহিত করার পরও তিনি এব্যাপারে কোন উদ্যোগ নেননি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed