Main Menu

শাবির ভর্তি পরীক্ষার ফল সোমবার

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল সোমবার (২০ নভেম্বর) প্রকাশিত হবে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো. মহিবুল আলম। ওই দিন বেলা ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

একই সাথে ফলাফল জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUSTRESULTROLL লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে বলে জানান তিনি। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) পাওয়া যাবে।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা গত ১৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ২৮ টি বিভাগের মোট ১৬৮৯ টি আসনের বিপরীতে আবেদন করে ৫২২৭৯ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় ৮৪ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানান সহযোগী অধ্যাপক মহিবুল আলম।

Share





Related News

Comments are Closed