সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ডাকাতি, টাকা ও মোবাইল লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল অস্ত্রেরমুখে যাত্রীদের সাথে থাকা মানিব্যাগ, মোবাইল ও প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারের আনোয়ার হোসেন জানান, সিলেট থেকে সিএনজি অটোরিকশা নিয়ে কোম্পানীগঞ্জ ফেরার পথে কাটাখাল ব্রিজের দক্ষিণ পাশে সশস্ত্র ডাকাত দল গাড়ির গতিরোধ করে লুটপাট চালায়। ডাকাতরা এ সময় তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা, একটি মোবাইল সেট এবং একটি বেড নিয়ে যায়।
গাড়ির চালক মোঃ জালাল জানান, ডাকাত দল তার মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ২৭০০ টাকা ছিনিয়ে নেয়।
এদিকে, একই সময়ে ওই গাড়ির পেছনের আরেকটি যাত্রীবাহী গাড়িতে হানা দেয় ডাকাত দল। একইভাবে ওই গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed