Main Menu

ফরিদপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গা বাজারের শ্মশান ঘাট এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত জহুর মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা (৪৮) ও লাভলু মোল্লা (৪২)।

নিহতদের ভাই মো. আবুল কাসেম মোল্লা জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য মো. কওসার শেখের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে দুই ভাই আলফাডাঙ্গা বাজারে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তারা শ্মশানঘাট এলাকায় এলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কওসার মোল্লার লোকজন হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্লা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থায় অবনতি হওয়ায় তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুল মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পরে দুই সহোদরের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed