Main Menu

ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে শনিবারও

বৈশাখী নিউজ ডেস্ক : দেশের প্রথম সাবমেরিন কেবল মেরামতের কাজ চলায় বাংলাদেশে ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে শনিবারও।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, “কাজ এখনও শেষ করা যায়নি। তবে আগামীকাল (শনিবার) রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি।”

প্রথম সাবমেরিন কেবল মেরামতের কাজ চলাকালে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ইন্টারনেট গতি ধীর থাকতে পারে এর আগে জানিয়েছিল বিএসসিসিএল। তবে কাজ শুরু হতে দেরি হওয়ায় তা এখনও শেষ করা যায়নি বলে জানিয়েছেন মশিউর।

Share





Related News

Comments are Closed