বৃষ্টির ঢলে রাস্তায় ধস: ভোগান্তিতে গণবি শিক্ষার্থীরা
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আশুলিয়ার নলাম এলাকার গণ বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের নিকটবর্তী স্থানে রাস্তা ধসে পড়েছে। প্রবল স্রোতে পানি প্রবাহিত হচ্ছে সড়কের মাঝ দিয়ে। রাস্তার এ পয়েন্টটি অনেক আগে থেকেই ক্ষতিগ্রস্ত ছিল। দুদিনের টানা বৃষ্টি এ ভাংগনের মূল কারণ।
ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বলা যায় গণ বিশ্ববিদ্যালয়কে। এ পথ এড়িয়ে চলতে চাইলে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হবে। তাই শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে পানির মধ্য দিয়েই বিপদজনকভাবে ভাঙ্গা অংশ পাড় হচ্ছেন। এছাড়া বাকি রাস্তার দূরাবস্থা তো আছেই। পায়ে হেটে কোনমতে ভাঙ্গা অংশ পার হলেও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্ন চাপের কারণে রাজধানীসহ সারাদেশে টানা দুদিন বৃষ্টিপাত হওয়ায় রাস্তা ঘাটের এ বেহাল দশা । আশুলিয়ার নলাম এলাকার এ সড়কের অনেক আগে থেকেই এ হাল । এ কারণে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থী, চাকুরিজিবীসহ সকল শ্রেণীর মানুষের। মানব বন্ধন, অবরোধ ও বিভিন্ন কর্মসূচি পালন করার পরও রাস্তার কোন সুরাহা হয়নি এখনও।
গত দুই দিনের টানা বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে নালা তৈরি হওয়ায় উৎসুক জনতা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে । সামনেই গণ বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা । এখন রাস্তার এ দশা ব্যাপকভাবে ভোগাচ্ছে শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী শর্মীলা ইসলাম শিমু বলেন “বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই দেখছি এ রাস্তার অবস্থা খারাপ। ঠিক করবে, ঠিক করবে বলে বলে প্রায় বছর খানেক পার হয়েছে। গত দু মাস আগে রাস্তার কাজ শুরু করলো দেখলাম। কিসের কি ? এখন তো দেখি কিছুই না”।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed