Main Menu

দিবা হত্যার বিচার দাবিতে স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন

সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দিল আফরোজ দিবার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে গণবি শিক্ষার্থীরা।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বক্তারা বলেন, আমরা আজ সহপাঠী হত্যার বিচার চাইতে এসেছি। দিবা মেধাবী ছাত্রী ছিলো, পড়ালেখার প্রতি সে সিরিয়াস ছিলো, এমন মেয়ে আত্মহত্যা করতে পারে না। তার শরীরে আঘাতের চিহ্ন ছিলো, তাকে যৌতুকে দাবীতে হত্যা করা হয়েছে, তারা অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান, হত্যাকারীদের দ্রুত বিচার না হলে তাদের এই অন্দোলন অব্যাহত থাকবে বলে জানান।

জানা যায়, গণ বিশ্ববিদ্যালয়ের সি এস ই বিভাগের শিক্ষার্থী দিল আফরোজ দিবার ২০১৬ সালের মে মাসে সাভারের সবুজবাগ এলাকার সাদিকুর রহমানের ছেলে ফিরোজ কবীরের সাথে বিয়ে হয়। বিয়ের পর দিবা ও ফিরোজ আলাদা বাসা নিয়ে থাকত। দিবার পড়াশোনার সমস্ত খরচ দিবার বাবা চালালেও সম্প্রতি তৃতীয় বর্ষ ফাইনাল পরিক্ষার ফর্ম ফিলআপ করতে বাধা দিচ্ছিল দিবার স্বামী ফিরোজ। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে বলেও জানান দিবার সহপাঠীরা।

উল্লেখ্য; গত ১৪ সেপ্টেম্বর আসামী ফিরোজ কবির (২২) সহ সহযোগীরা দিল আফরোজ দীবাকে হত্যাকরে বলে মামলার এজাহারে বলা হয়। এ বিষয়ে সাভার মডেল থানায় ফিরোজ কবির, সাদিকুর রহমান, ফিরোজা বেগম, শাহনাজ, মোক্তার বিশ্বাস এর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়।

Share





Related News

Comments are Closed