Main Menu

ঢাকায় পৌছেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন থেকে দুবাই হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

প্রায় তিন মাসের লন্ডন সফর শেষে বুধবার বিকেল ৫টা ৫ মিনিটে বেগম জিয়াকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে বেগম জিয়ার দেশে ফেরায় তাঁকে সংবর্ধনা জানাতে সকাল থেকে বিমানবন্দরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। বিমানবন্দরের আশপাশের এলাকায় অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিও চোখে পড়ার মতো।

Share





Related News

Comments are Closed