অস্ট্রেলিয়া গেলেন প্রধান বিচারপতির স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা’র স্ত্রী সুষমা সিনহাও অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে প্রধান বিচারপতির স্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে একই ফ্লাইটে প্রধান বিচারপতি এসকে সিনহা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ওই দিন সুষমা সিনহারও অস্ট্রেলিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি।
উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত এক মাসের ছুটি নেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed